বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ফিলিস্তিনে খাদ্য-ওষুধ সরবরাহে পদক্ষেপ নেওয়ার আহ্বান বাংলাদেশের
spot_img
spot_img

ফিলিস্তিনে খাদ্য-ওষুধ সরবরাহে পদক্ষেপ নেওয়ার আহ্বান বাংলাদেশের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকাসহ সমগ্র ফিলিস্তিনে খাদ্য-ওষুধ সরবরাহ এবং মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বিশ্ব খাদ্য কর্মসূচি ও আন্তর্জাতিক সংস্থাসমূহকে জোরালো ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (১৯ নভেম্বর) রোমে বিশ্ব খাদ্য কর্মসূচি’র নির্বাহী বোর্ডের দ্বিতীয় নিয়মিত অধিবেশনে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি রকিবুল হক বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার সময় এ বিষয়ে গুরুত্বারোপ করেন।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তচ্যূত ১২ লাখ রোহিঙ্গার জন্য খাদ্য সহায়তা কর্মসূচি পরিচালনা করায় বিশ্ব খাদ্য কর্মসূচি ও দাতা দেশগুলোকে ধন্যবাদ জানান। রোহিঙ্গাদের মিয়ানমারে পূর্ণ প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার অনুরোধ জানান।

রাষ্ট্রদূত জরুরি মানবিক বিপর্যয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির নেওয়া যে কোনও উদ্যোগে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments