ডেইলি শেয়ারবাজার রিপোর্ট : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।বৃহস্পতিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয় হয়।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৩ পয়সা আয় হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৭ পয়সা আয় হয়েছিল।আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ১২ পয়সা, যা গত বছর একই সময়ে ৪৪ পয়সা ছিল।গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৩ পয়সা।
ফু-ওয়াং সিরামিকের প্রথম প্রান্তিক প্রকাশ
RELATED ARTICLES

































Recent Comments