বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনফের অমিতাভের নির্দেশনায় পূজা চেরি
spot_img
spot_img

ফের অমিতাভের নির্দেশনায় পূজা চেরি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মাল্টিপ্লেক্সে চলছে পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক’ ছবিটি। গত ঈদুল ফিতরে বাংলাদেশের হলে মুক্তি পেয়েছিল এই লিপস্টিক। কিন্তু সে সময় বেশি হলে প্রদর্শিত হয়নি। গত কয়েক সপ্তাহ ধরে কেবল স্টার সিনেপ্লেক্সেই ছবিটির ২০টির মতো শো চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এবার পূজা চেরির নতুন কাজের খবর পাওয়া গেল। সম্প্রতি নির্মাতা অমিতাভ রেজার নতুন একটি বিজ্ঞাপনের শুটিং করলেন তিনি। পূজা চেরি জানান, হারল্যান ফেসওয়াশ এর বিজ্ঞাপন এটি। গত ২৮ সেপ্টেম্বর রাজধানীতে শুটিং হয় বিজ্ঞাপনটির।

কাজটি সম্পর্কে পূজা চেরি বলেন, ‘সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে মডেল হতে ভালোই লাগে। যেখানে আমার অভিনয়ের ভালো জায়গা থাকে, সেসব জায়গায় কাজ করতে মন্দ লাগে না। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা। তাঁর সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা দারুণ। আশা করছি, এ কাজটিও ভালো হবে।

পূজা প্রথমবার অমিতাভের নির্দেশনায় টেলিটকের একটি বিজ্ঞাপনে কাজ করেন। পরবর্তী সময় রিন, সেনোরার বিজ্ঞাপনের মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। কাজ করেছেন মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় রাঙ্গাপরী মেহেদীর বিজ্ঞাপনচিত্রেও। নতুন এই বিজ্ঞাপনটি শিগগিরই বিভিন্ন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে এক যুগে প্রচারে আসবে।

শিশুশিল্পী হয়ে সিনেমায় ক্যারিয়ার শুরু করলেও এখন তিনি ঢালিউডের শীর্ষ নায়িকাদের একজন। তাঁর অভিনয়, সৌন্দর্য দিয়ে মুগ্ধ করেছেন কোটি ভক্তদের প্রাণ। কাজের মাধ্যমে নিজের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিয়েছেন বহুবার।

‘পোড়ামন টু’ সিনেমা দিয়ে ঢালিউডে নায়িকা হিসেবে পা রাখেন পূজা। তবে তাঁর মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার টু’, ‘গলুই’, ‘শান’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাঁকে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments