ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১১ মে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে ব্যাপক পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিকে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনের পরিমানও কমেছে। দিন শেষে আজ ৩৪.২১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১১ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১০ শতাংশ বা ৭৩.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৯১.৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩৩.৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪২০.৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৩২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯.২৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ১২ লাখ ৯০ হাজার ২২৭টি শেয়ার ২ লাখ ১ হাজার ৩২৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৩৫ কোটি ৭০ লাখ ৮৭ হাজার টাকা।
গতকাল ১০ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৮ শতাংশ বা ৩২.৪৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৬৬৫.৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.২৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৪৮.৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৬২ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪৩৫.৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩০টির, কমে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৩৪.২১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৩২ কোটি ২ লাখ ৪৫ হাজার ১২১টি শেয়ার ২ লাখ ৪৭ হাজার ৩০৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২৫৮ কোটি ৫৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২২ কোটি ২৯ লাখ ৭১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০৩ শতাংশ বা ২০২.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৩২৯.৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪০টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৫ কোটি ৮০ লাখ ৪৩ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৭ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ১৮৩ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ২১ কোটি ৬৮ লাখ ৯ হাজার ১৮৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments