শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণফের উত্থানে পুঁজিবাজার: কমেছে লেনদেন
spot_img
spot_img

ফের উত্থানে পুঁজিবাজার: কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৩০ মে, সাপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর।এ দিন কমেছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ২৪.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৩০ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১৩.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৫.৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫.৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০২.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩ টির, কমেছে ৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ০২ লাখ ৮০ হাজার ৫৪২টি শেয়ার ২ লাখ ১৫ হাজার ৪১০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৭৬ কোটি ০১ লাখ ২৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৯ মে ডিএসই’র ব্রড ইনডেক্স ০.১১ শতাংশ বা ৭.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩২.৭৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৯.৭১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৮.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হয় ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের এর মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৭ টি। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৮.৯৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। গতকাল ডিএসইতে ২৩ কোটি ৯৯ লাখ ৮২ হাজার ৫৬৭টি শেয়ার ২ লাখ ২৪ হাজার ৯৬৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১১৭৪ কোটি ৫৬ লাখ ০১ হাজার টাকার।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৯৮ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২১ শতাংশ বা ৩৯.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭২১.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৯ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৭২টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৮টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৬ কোটি ১৬ লাখ ৩২ হাজার ৪০৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৪৮৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২ কোটি ৯২ হাজার ৯২৪ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments