বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণফের উত্থানে পুঁজিবাজার: বাড়ছে লেনদেন
spot_img
spot_img

ফের উত্থানে পুঁজিবাজার: বাড়ছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২৩ মে, সাপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে অধিকাংশ শেয়ারের দর। বেড়েছে দৈনিক লেনদেনের পরিমানও। দিন শেষে আজ ৩৮.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৩ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৯ শতাংশ বা ২৪.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০৬.১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১.১৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৫.৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪ টির, কমেছে ৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৮.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৬৫ লাখ ২৪ হাজার ৭০টি শেয়ার ১ লাখ ৯৪ হাজার ২৪৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯২০ কোটি ৩০ লাখ ৭৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২২ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০০ শতাংশ বা ০.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮১.৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৬.৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯০.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪ টির, কমেছে ৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২১.৩৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৩২ লাখ ৭১ হাজার ১৮৯৩টি শেয়ার ১ লাখ ৭৩ হাজার ২২৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭০৭ কোটি ৪০ লাখ ০৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২১২ কোটি ৯০ লাখ ৬৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩২ শতাংশ বা ৬০.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৮২.৫৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৪ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৯১টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৯ কোটি ৬১ লাখ ৯১ হাজার ৫১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৬২ লাখ ৯৩ হাজার ৩৫২ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫ কোটি ১ লাখ ২ হাজার ৩০১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments