ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দুই কার্যদিবস কারেকশনের পর আজ আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। আর দিন যত যাচ্ছে ততই বর্তমান গতিশীল বাজার নিয়ে আশাবাদি হয়ে উঠছেন বিনিয়োগকারীরা।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৯ আগষ্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭০.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৯০.৬৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৩.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৯৪.৪০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৫.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৪৪.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আর দিন শেষে মোট ৪১ কোটি ৯৯ লাখ ২১ হাজার ৭৬১টি শেয়ার ও ইউনিট ২ লাখ ২ হাজার ৭৯৩ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ১৪৯ কোটি ৩ লাখ ১৯ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৪.৯৪ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৭২০.১০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৫.৬৩ পয়েন্ট কমে অবস্থান করে ১০৮০.৯৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯.০৯ পয়েন্ট কমে অবস্থান করে ১৬০৮.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৭টির, কমে ২৬৮টির এবং অপরিবর্তিত থাকে ২১টির। আর দিন শেষে মোট ৪১ কোটি ১৪ লাখ ৩ হাজার ৫১৩টি শেয়ার ও ইউনিট ২ লাখ ৭ হাজার ৫৭০ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৫২ কোটি ৪৯ লাখ ১৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯৬ কোটি ৫৪ লাখ ৪ হাজার টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৭৫ শতাংশ বা ২৩৫.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭২৭. পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.৭৬ শতাংশ বা ১৪৩.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ২৮৪.০১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৮ লাখ ২২ হাজার ৮৩১ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২৮ কোটি ৫৬ লাখ ৫৫ হাজার ৪৩ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৬ কোটি ৮১ লাখ ৬৭ হাজার ৭৮৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি
























Recent Comments