সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণফের টানা পতনে পুঁজিবাজার
spot_img
spot_img

ফের টানা পতনে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ০৪ এপ্রিল, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১৬.৩৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ০৪ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ৩.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৯.৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৬.০০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৩.০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.৬৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ১ লাখ ৪ হাজার ৩৫৮টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ৮২৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৪৬ কোটি ৪৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০৩ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ৪.৩৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২১৩.৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.১২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৪৮.৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.০২ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২০৭.৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৪ টির, কমে ৬৯ টির এবং অপরিবর্তিত রয় ২০৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৬.৩৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ২৬ লাখ ৪৫ হাজার ১০৮টি শেয়ার ১ লাখ ২২ হাজার ৯৩৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৭৫ কোটি ৮০ লাখ ০২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭০ কোটি ২০ লাখ ৪৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ১০.৯৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৩০৫.৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৮টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৩১ লাখ ৩৮ হাজার ৬৭০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৮৭৬ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪ কোটি ৫৩ লাখ ২৬ হাজার ২০৬ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments