শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণফের দরপতনে পুঁজিবাজার: মুনাফা তুলতে সেল প্রেসার
spot_img
spot_img

ফের দরপতনে পুঁজিবাজার: মুনাফা তুলতে সেল প্রেসার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আবারো দরপতনের কবলে পড়েছে দেশের পুঁজিবাজার। টানা উত্থানের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল দুই কার্যদিবস ধরে মুনাফা তোলার প্রবণতায় কারেকশন হয়েছে। আর অত্যাধিক সেল প্রেসার আজ বাজারের সূচক কমেছে ৬৩ পয়েন্ট।

জানা যায়, আজ ২৭ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৬ শতাংশ বা ৬৩.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪২২.৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৫.৪৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৩.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ০৯২.৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ২৭ লাখ ১২ হাজার ৬১৪টি শেয়ার ১ লাখ ৩৭ হাজার ৩৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮২৪ কোটি ৩৬ লাখ ৬৯ হাজার টাকা।

গতকাল ২৬ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১২.৩৪ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৫ হাজার ৪৮৫.৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ২৬২.৮০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ১২৫.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০২টির, কমে ১৯১টির এবং অপরিবর্তিত রয় ৬২টির। সারাদিনে ডিএসইতে ২৬ কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৭৪৭টি শেয়ার ১ লাখ ৬২ হাজার ৪৭৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ ৫২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৭১ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০৫ শতাংশ বা ১৬৬.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৬৬২.৩৩ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.০৬ শতাংশ বা ১০১.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৪৪৮.৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১ কোটি ৮১ লাখ ১৮ হাজার ৭৯২ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৭১ কোটি ৯৭ লাখ ৬৬ হাজার ৬৭৯ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৩০ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৮৮৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments