ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৩ জুন, ২০২৫ তারিখ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫২.৭৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ০৩ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫২ শতাংশ বা ২৪.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৬৪.৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ০১৭.৩১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪৬.২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩ টির, কমেছে ২৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৬০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৭৫ লাখ ৮ হাজার ২৬৩ টি শেয়ার ৮৭ হাজার ৩৮৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২২৯ কোটি ৬ লাখ ১৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ০২ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৫ শতাংশ বা ২১.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৬৮৯.৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ০২৩.৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৭৫৫.৭৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২০৯ টির, কমেছে ১০১ টির এবং অপরিবর্তিত রয় ৮৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫২.৭৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার ৭৮২ টি শেয়ার ৯৫ হাজার ২২৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২৭৫ কোটি ৩০ লাখ ৩৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৬ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকা।
এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৩.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ০৯১.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯ টির, কমেছে ৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ২১৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments