শনিবার, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণফের পতনে পুঁজিবাজার: আশাহত বিনিয়োগকারীরা
spot_img
spot_img

ফের পতনে পুঁজিবাজার: আশাহত বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার, ২৩ নভেম্বর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ার দর কমেছে। তবে দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪.২৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৩ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৭ শতাংশ বা ২২.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৭.৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৯.৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮৩.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০ টির, কমেছে ৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬.৩৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার ৪৫৭টি শেয়ার ১ লাখ ১১ হাজার ১৩৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৪০ কোটি ৬৮ লাখ ১৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ আজ ২২ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৪ শতাংশ বা ৩৯.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৩০.৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৫৫.৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৯০.২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭৮টির, কমে ৬টির এবং অপরিবর্তিত রয় ২২৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৪.৯২ শতাংশ শেয়ারের দর ‍বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ৪৯ লাখ ৯২ হাজার ৪টি শেয়ার ৯৮ হাজার ৮৩২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪২৮ কোটি ৬৮ লাখ ২১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১১১ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪১ শতাংশ বা ৭৬.২৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৩৪০.৬১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৯ টির, কমেছে ৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ১ লাখ ৩২ হাজার ৯৫৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৩ লাখ ১০ হাজার ২৮ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৯২৫ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments