ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার, ২৭ জুলাই সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ারের দরই কমেছে। সেই সাথে কমেছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ০৫.০২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৭ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২১ শতাংশ বা ৭৪.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ০৩৮.০০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১৯.৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৭.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬২.৮৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭ টির, কমেছে ৩৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ০৫.০২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৬২ লাখ ৮২ হাজার ৫৫ টি শেয়ার ১ লাখ ১৮ হাজার ৫০২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৭৮ কোটি ৪৩ লাখ ১৮ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৬ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৮ শতাংশ বা ২৯.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১১২.২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩৩.৯৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯০.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭ টির, কমেছে ১৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৬.৩৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ১৭২ টি শেয়ার ১ লাখ ৯১ হাজার ৯০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৩৮ কোটি ৫ লাখ ১৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫৯ কোটি ৬১ লাখ ৯৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯৪ শতাংশ বা ১৭০.৪৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ৮০১.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩৭ টির, কমেছে ২১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৪৬৪ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ২০ কোটি ৯৫ লাখ ৫৯ হাজার ৪৯১ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৭ কোটি ৫১ লাখ ৩২ হাজার ২৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments