ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২২ মার্চ, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে। তবে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১টায় ডিএসইতে ৯২ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ০.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২২০ পয়েন্টে।
ডিএসইতে ২৩৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬ টির, কমেছে ৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৮ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সিএসইতে ৫৭ লাখ ৪৮ হাজার ৭০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments