
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ৬ বেড়ে অবস্থান করছে ১৩৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৭টির, কমে ২৭টির এবং অপরিবর্তিত থাকে ২১৭টির। আর দিন শেষে লেনদেন হয় ১৫০ কোটি ৬ লাখ ১৯ হাজার ৬১৮ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১১ কোটি ৫০ লাখ টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ০.২৩ শতাংশ বা ১৫.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৮২.৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১২০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ১১ হাজার ৪২৫ টাকা। সিএসই’র আজকের বাজার মূলধনের পরিমাণ ২ লাখ ৪৫ হাজার ৪২০ কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৪০৫ টাকা। গতকাল বাজার মূলধনের পরিমাণ ছিল ২ লাখ ৪৫ হাজার ১৭১ কোটি ৩৮ লাখ ২৪ হাজার ৬৩৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ.























Recent Comments