ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে প্যারিস অলিম্পিকে পা রাখলেও আলবিসেলেস্তেদের এখন ফিরতে হচ্ছে খালি হাতে। স্বাগতিক দল ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরে অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা।

সেমিফাইনালে উঠার ম্যাচে এদিন ৫ মিনিটের মাথায় গোল হজম করে বসে আর্জেন্টিনা। ফরাসি স্ট্রাইকার জ্যাঁ-ফিলিপ মাতেতা এগিয়ে দেন ফ্রান্সকে। এরপর পুরো ম্যাচে চেষ্টা চালিয়েও যা শোধ দিতে পারেনি আর্জেন্টিনা। আর্জেন্টিনা।দলের এমন হারে হতাশ দলটির কোচ হ্যাভিয়ের মাচেরানো। ম্যাচশেষে ভাগ্যকে দায়ী করেছেন তিনি।
নিজের দীর্ঘ ক্যারিয়ারে মাচেরানো নিজেও এমন দুঃসময়ের মধ্য দিয়ে গেছেন। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল ও ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনাল খেললেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তার। তার অধীনে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের পরিণতিও একই, যা দেখে তাই হাতাশা ঝরে পড়ল মাচেরানোর কণ্ঠ থেকে।
ফ্রান্সের বিপক্ষে হারের পর মাচেরানো বলেন, এই অভিজ্ঞতা নতুন না। আমরা গোল পাইনি। ম্যাচে প্রথম ১৫ মিনিট কঠিন ছিল, বিশেষ করে শুরুর দিকে গোল হজমের পর। এরপর দল গুছিয়ে নিয়েছে এবং সমতায় ফেরার বেশ কিছু সুযোগও পেয়েছে। তবে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি, সেটা নতুন কিছু না। ফুটবল এমনই। হার এড়াতে সম্ভাব্য সবকিছু করার পরও খালি হাতে ফিরতে হলো।
ম্যাচ শেষে ফ্রান্সের ফুটবলররা আক্রমণাত্মক উদযাপন শুরু করলে তাদের সঙ্গে বিবাদে জড়ায় আর্জেন্টিনার ফুটবলররা। এ সময় দু’দলের ফুটবলারদের হাতাহাতিতেও জড়াতে দেখা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments