শনিবার, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিফ্রান্সে পোশাক রপ্তানি কমেছে ৪ দশমিক ৯১ শতাংশ
spot_img
spot_img

ফ্রান্সে পোশাক রপ্তানি কমেছে ৪ দশমিক ৯১ শতাংশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউরোপের বাজারে তৈরি পোশাক রপ্তানি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়লেও ফ্রান্সে কমেছে ৪.৯১ শতাংশ।

দেশটিতে রপ্তানি আয় নেমেছে ৪৪ কোটি ৯০ লাখ ডলারে। ফ্রান্সের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার পাশাপাশি ইউরোপে পোশাকের চাহিদা কমা এবং ক্রেতাদের তীব্র দরকষাকষি এ খাতের অনিশ্চয়তা বাড়াচ্ছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ে ইইউর বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৩.৩৩ শতাংশ। তবে বাজারভেদে রপ্তানির চিত্রে রয়েছে বড় পার্থক্য।

একই সময়ে স্পেনে রপ্তানি বেড়েছে ১৩.৭৩ শতাংশ, যার পরিমাণ ১১৪ কোটি ৮৪ লাখ ডলার।

এদিকে ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-আগস্ট সময়ে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কমেছে ১১.৬৭ শতাংশ। রপ্তানির পরিমাণও কমেছে ৪.৫৮ শতাংশ। একই সময়ে গড় রপ্তানিমূল্য কেজিপ্রতি ১৪.৮৭ ইউরো থেকে কমে ১৩.৭৬ ইউরো হয়েছে।

অর্থাৎ কম পণ্য রপ্তানির পাশাপাশি আগের তুলনায় কম দামে পোশাক বিক্রি করায় আয় ও মুনাফার ওপর চাপ বাড়ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments