রবিবার, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণফ্লোর আতঙ্কে সূচকে ব্যাপক পতন
spot_img
spot_img

ফ্লোর আতঙ্কে সূচকে ব্যাপক পতন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে টানা উত্থানের পর গতকাল ফ্লোর প্রাইস নিয়ে নতুন নির্দেশনা আসায় আজ আতঙ্কে সূচকের ব্যাপক পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হয়েছে। বিনিয়োগকারীরা আশঙ্কা করছে ধীরে ধীরে অন্যান্য কোম্পানির ফ্লোর প্রাইসও উঠিয়ে দেওয়া হবে। এতে চলমান বৈরি পরিবেশে পুঁজিবাজারের অবস্থা আরো খারাপ হওয়ার সম্ভাবনায় শেয়ার দর অনেক কমে যাবে। যে কারণে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

এদিকে ডিএসই সূত্রে জানা যায়, আজ ৮ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫৪ শতাংশ বা ৮২.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৫৪.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯৭.৬৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২০.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯০.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ২৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৭ লাখ ৭২ হাজার ৮১৩টি শেয়ার ১ লাখ ৬ হাজার ৫৭৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৭৫ কোটি ৮৭ লাখ ৭৯ হাজার টাকা।

গতকাল ৭ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৬ শতাংশ বা ৫৫.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৫ হাজার ৩৩৭.৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ১ হাজার ১২১৪.১৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২২.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ২ হাজার ১১.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৯৯টির, কমেছিল ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছিল ১০২টির। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ১৯ লাখ ৮০ হাজার ১৭৫টি শেয়ার ১ লাখ ৪ হাজার ১৪৪ বার হাতবদল য়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৮২ কোটি ৫২ লাখ ২৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৩২ শতাংশ বা ২০৩.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২৩১.০৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.৩০ শতাংশ বা ১২১.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ১৯০.৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments