রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদফ্লোর প্রত্যাহারের দিনেই ক্রেতাশূন্য রবি
spot_img
spot_img

ফ্লোর প্রত্যাহারের দিনেই ক্রেতাশূন্য রবি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের ফ্লোর প্রাইস প্রত্যাহারের আজ প্রথম দিন। এদিন কোম্পানিটি শুরুতেই ক্রেতাশূন্য হয়ে পড়েছে। আজ বেলা ১২টা ১০ মিনিটে ডিএসইর ট্রেডিং স্ক্রিনে দেখা যায়, রবির বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ থাকলেও ক্রেতাদের শেয়ার কেনার কোন আগ্রহ ছিলো না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, দিনের শুরুতে কোম্পানিটির শেয়ার বিক্রির হিড়িক বসে। লেনদেন শুরুর দুই মিনিটের মাথায় অর্থাৎ ৯টা ৩২ মিনিটে সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দামে শেয়ার বেচাকেনা শুরু হয়। এসময় ২৭ টাকা দরে সাড়ে ৪ লাখের বেশি শেয়ার বিক্রি করে বিনিয়োগকারীরা। বেলা বাড়ার সাথে সাথে রবির শেয়ার বিক্রি বাড়তে থাকে। তবে শুরুতেই সর্বনিম্ন দামে শেয়ার হাতবদল হওয়ায় একসময় ক্রেতাশূন্য হয়ে পড়ে কোম্পানিটি।

এ সময় ৪৭৯ বার হাতবদলে কোম্পানিটির ৭ লাখ ৪৬ হাজার ২৬২টি শেয়ার বেচাকেনা হয়। যার আর্থিক মূল্য ২ কোটি ১ লাখ ৪৯ হাজার টাকা। একইসময়ে ডিএসইর স্ক্রিনে ২৭ টাকা দরে ২২ লাখ ৭৩ হাজার ২৯৬ শেয়ার বিক্রির আবেদন থাকলেও সেখানে কোন ক্রেতার সাড়া দেখা যায়নি।

উল্লেখ, গত ৬ ফেব্রুয়ারি বিএসইসির নির্দেশনা অনুযায়ী আজ থেকে কোম্পানিটির ফ্লোর প্রাইস উঠানো হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments