বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদফ্লোর প্রাইস নিয়ে নতুন সিদ্ধান্ত : সর্বনিম্ন সীমা নির্ধারণ
spot_img
spot_img

ফ্লোর প্রাইস নিয়ে নতুন সিদ্ধান্ত : সর্বনিম্ন সীমা নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। যে কারণে সামগ্রিক পুঁজিবাজারেও এক ধরণের নেতিবাচক প্রভাব পড়েছে। তাই পুঁজিবাজার তথা বিনিয়োগকারীদের স্বার্থে ফ্লোর প্রাইস নিয়ে জারিকৃত নির্দেশনার পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

তালিকাভুক্ত যে ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়েছিল সেগুলোর শেয়ার দর কমার ক্ষেত্রে সর্ব নিম্ন সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার দর সর্বোচ্চ ২% পর্যন্ত কমতে পারবে। তবে শেয়ার দর বৃদ্ধির ক্ষেত্রে সর্বোচ্চ ১০% পর্যন্ত বাড়তে পারবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল বিএসইসির ৭৬৯তম কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬৬ কোম্পানির শেয়ারের ফ্লোর প্রাইস তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা।

নিম্নে ফ্লোর প্রাইস থেকে অব্যাহতি পাওয়া কোম্পানিগুলোর তালিকা তুলে ধরা হলো:

উল্লেখিত কোম্পানিগুলোর শেয়ার দর এখন থেকে ২ শতাংশ পর্যন্ত কমতে পারবে এবং ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ.নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments