বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদফ্লোর প্রাইস নিয়ে নয়া গুজব
spot_img

ফ্লোর প্রাইস নিয়ে নয়া গুজব

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ফ্লোর প্রাইস নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে গুজবও ছড়ানো হচ্ছে। পুঁজিবাজারের এক শ্রেণীর বিনিয়োগকারীরা ফ্লোর প্রাইস তুলে দেওয়ার দাবি জানালেও অন্য পক্ষ এটি বজায় রাখার পক্ষে অবস্থান করছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে এ সংক্রান্ত বিষয়ে এখনো কোন নির্দেশনা দেওয়া হয়নি। তবে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবীল রুবাইয়াত-উল-ইসলাম জানিয়েছেন, বিনিয়োগকারীদের স্বার্থে যা যা করার দরকার তার সবই করা হবে। বিএসইসি’র চেয়ারম্যানের এই বক্তব্যকে পুঁজি করে এক শ্রেণীর বিনিয়োগকারী মার্কেট গুজব ছড়াচ্ছে যে সূচক ৫ হাজার না যাওয়া পর্যন্ত ফ্লোর প্রাইস উঠানো হবে না। অন্যদিকে আরেক পক্ষ গুজব ছড়াচ্ছে যে মার্কেটটা একটু গতিশীল করেই ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হবে। কারণ এভাবে ফ্লোর প্রাইস ধরে রেখে কখনো মার্কেটের সঠিক মুভমেন্ট বোঝা সম্ভব নয়।

আর ফ্লোর প্রাইস নিয়ে এ ধরণের মিশ্র প্রতিক্রিয়ায় আসলে বিনিয়োগকারীরা কোন সঠিক নির্দেশনা পাচ্ছেন না। যে কারণে তারা বিনিয়োগ নিয়ে দোটানায় রয়েছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তাই সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিয়ন্ত্রক সংস্থাকে এ ব্যাপারে পরিস্কার নির্দেশনা দেওয়া উচিত বলে মনে করেন তারা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./সি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments