ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বলেন, পুঁজিবাজারে ফ্লোর প্রাইস রাখা, না রাখা এটা সম্পূর্ণ সরকারের বিষয়। এ নিয়ে আমাদেরকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য প্রকাশ করা হচ্ছে তা সম্পূূর্ণ মিথ্যে।

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএমবিএকে নিয়ে ফ্লোর প্রাইসের বিষয়ে নানা তথ্য প্রকাশ করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিএমবিএর সভাপতির সাথে যোগাযোগ করা হলে তিনি ডেইলি শেয়ারবাজার ডটকমকে বলেন, ফ্লোর প্রাইসের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএমবিএকে নিয়ে যে তথ্য প্রকাশ করা হচ্ছে তার সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা ফ্লোর প্রাইস তুলে নেওয়ার বিষয়ে কখনোই কোন মন্তব্য করিনি। এ সংবাদ সম্পূর্ণ মিথ্যা। তাছাড়া ফ্লোর প্রাইস রাখা আর না রাখা সম্পূর্ণ সরকারের বিষয়। এর সাথে বিএমবিএর কোন সংশ্লিষ্টতা নেই।

তিনি আরো বলেন, বিএমবিএর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য প্রকাশ করা হচ্ছে সেই তথ্যের ভিত্তিতে বিনিয়োগকারীরা যেন ক্ষতিগ্রস্ত না হন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্যের সত্যতা যাচাই করে বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিবেন বরে আমি আশা করি।
























Recent Comments