
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে কোনো নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এই মহতী অনুষ্ঠানকে সামনে রেখে দেশের মানুষ উদগ্রীব। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য উপস্থাপনসহ বিভ্রান্তিকর প্রচারণার ক্ষেত্রে কঠোর নজরদারি করা হবে। রাজধানীসহ সারা দেশে প্রয়োজন অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।
বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের আহবায়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরীসহ ২৪ সদস্যের সকলেই উপস্থিত ছিলেন।


































Recent Comments