শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যবঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে থেমে থেমে যানজট
spot_img
spot_img

বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে থেমে থেমে যানজট

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: একাধিক গাড়ি বঙ্গবন্ধু সেতুর ওপর বিকল হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ২২ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট দেখা দিয়েছে। আজ মঙ্গলবার ৯ এপ্রিল, ২০২৪ তারিখ প্রথম প্রহর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে রাধনা পর্যন্ত গাড়ি ধীর গতিতে চলছিল। এতে করে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, সোমবার রাত ৯টা থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত সেতুতে ১১টি গাড়ি বিকল হয়েছে। ওই গাড়িগুলো অপসারণ করতে সময় লেগেছে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১টার পর সেতুর ওপরে একাধিক গাড়ি বিকল হয়। পরে গাড়িগুলো সেতু থেকে সরিয়ে নেওয়া হয়। এদিকে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, সেতু সড়কে চাপ থাকায় ধীর গতিতে চলাচল করেছে যানবাহন। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক স্বাভাবিক হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments