শনিবার, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবছরের প্রথম কার্যদিবসেও বিক্রেতা সংকটে রবি
spot_img
spot_img

বছরের প্রথম কার্যদিবসেও বিক্রেতা সংকটে রবি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করে আজ নতুন বছরের প্রথম কার্যদিবস পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে রবি আজিয়াটা লিমিটেড। আজ লেনদেনের ষষ্ঠ দিনেও প্রথম ২ ঘন্টার মধ্যে বিক্রেতা সংকটে পড়েছে কোম্পানিটি। বিক্রেতা না থাকায় কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবি আজ রোববার দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ২৯.৮০ টাকা দরে।

এদিন বেলা ১২টায় শেয়ারটির দর ২.৯ টাকা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে সর্বশেষ ৩২.৭০ টাকা লেনদেন হয়। এসময়ে কোম্পানিটি ৮১৮ বার হাত বদল হয়ে ৪ লাখ ৭৮ হাজার ২৮৪টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকা।

এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments