বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবছর শেষেও হিমির সঙ্গে জুটি: কারণ জানালেন নিলয়
spot_img
spot_img

বছর শেষেও হিমির সঙ্গে জুটি: কারণ জানালেন নিলয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: একের পর এক নাটকে জুটি বেঁধে বছরজুড়ে আলোচনায় ছিলেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। বছরের শেষ প্রান্তে এসেও আবার ছোট পর্দার জুটি হয়ে দেখা দিলেন তারা। এই জুটিকে নিয়ে নির্মিত ‘শান্তি নাই’ নামের নাটকটি নির্মাণ করেছেন মহিন খান। একই সঙ্গে গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।

অভিনেতা নিলয় আলমগীরের কথায়, ‘দর্শককে নির্মল বিনোদন দিতেই আবারও হাসির গল্প বেছে নেওয়া। বছরের শেষ প্রান্তে এসেও হিমির সঙ্গে জুটি বাঁধার কারণও একটাই, দর্শকের প্রত্যাশা পূরণ করা। যেহেতু দর্শকের জন্যই অভিনয় জীবন বেছে নেওয়া, দিনশেষে তাই তাদের ভালো লাগা-মন্দ লাগার দিকে নজর দিয়েছি। আশা করি, আমাদের এই নাটকটিও অনেকের ভালো লাগবে।

নাটকের কাহিনি গড়ে উঠেছে সবুজ ও শান্তি নামের দুই তরুণ-তরুণীকে ঘিরে; যারা প্রেম করতে গিয়ে জীবন থেকে সব সুখ-শান্তি হারিয়ে ফেলেছে। তাই কীভাবে জীবনকে সুখের করে তোলা যায়, তা নিয়ে ভাবনা শুরু করে। শেষমেশ শান্তির পরামর্শে সবুজ তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ভাবে, বিয়ে করলেই জীবনটা সাজানো-গোছানো ও সুন্দর হয়ে উঠবে। কিন্তু বিয়ের প্রস্তুতি নেওয়ার পর থেকেই জন্ম নিতে থাকে নতুন সব ঘটনার।

এমনই কাহিনি নিয়ে নির্মিত ‘শান্তি নাই’ নাটকে নিলয়-হিমি জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু, নরেশ ভূঁইয়া, ফাইয়াজ আহমেদ ববি, সেলজুক তারিক, রিমু রোজা খন্দকার, সীমান্ত আহমেদ, নওরীন নাহার প্রমুখ। নিলয়ের পাশাপাশি অভিনেত্রী হিমিও নাটকটির সাফল্য নিয়ে আশা প্রকাশ করেছেন।

শুক্রবার ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments