শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত এনবিআরের আরও ৭ কর্মকর্তা-কর্মচারী
spot_img
spot_img

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত এনবিআরের আরও ৭ কর্মকর্তা-কর্মচারী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ এনে এবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর ও কাস্টমস বিভাগের আরও ৭ কর্মকর্তা-কর্মচারীকে সামিয়ক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার এনবিআরের বোর্ড প্রশাসন বিভাগের দ্বিতীয় সচিব উম্মে আয়মান কাশমী স্বাক্ষরিত চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

যাদের বরখাস্ত করা হচ্ছে তারা হলেন- কর অঞ্চল-২ এর কর পরিদর্শক লোকমান হোসেন, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত ইউনিট ঢাকার কর পরিদর্শক নাজমুল হাসান ও আব্দুল্লাহ আল মামুন, সহকারী রাজস্ব কর্মকর্তা ছালেহা খাতুন সাথী ও রৌশনারা আক্তার, কর অঞ্চল-১৪ এর প্রধান সহকারী বিএম সবুজ ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ এর সিপাই সালেক খান।

এর আগে মঙ্গলবার একই অভিযোগে মোট ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এদের মধ্যে দুপুরে আটজন, রাতে আরও ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়। যাদের মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার রয়েছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments