রবিবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবন্ড ছেড়ে ১ হাজার কোটি সংগ্রহ করবে ব্র্যাক ব্যাংক
spot_img
spot_img

বন্ড ছেড়ে ১ হাজার কোটি সংগ্রহ করবে ব্র্যাক ব্যাংক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসি গ্রিন বন্ড ইস্যু করবে। বন্ডটির নাম ব্র্যাক ব্যাংক গ্রিন বন্ড।এই বন্ডেট মাধ্যমে ব্যাংকটি এক হাজার কোটি টাকা সংগ্রহ করবে।

বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদে ৪৯৫তম বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড, রিডিমেবল বন্ড। এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। মেয়াদ শেষে এটি সম্পূর্ণ অবসায়িত হবে। বন্ডটির মেয়াদ হবে ৩ বছর। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এটি ক্রেতাদের মধ্যে বরাদ্দ হবে।

আলোচিত বন্ডের মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্র্যাক ব্যাংকের বিভিন্ন সামাজিক অর্থায়নে ব্যবহার করা হবে।

আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)সহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমতি সাপেক্ষে বন্ড ইস্যুর এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments