ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘বন্ধ কোম্পানি ডিলিস্টিংয়ের সিদ্ধান্ত’ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ সংবাদকে ঘিরে সৃষ্ট হওয়া অস্পষ্টতার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ রোববার বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেওয়া হয়।
কমিশনের দাবি, প্রকাশিত সংবাদগুলো বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। দীর্ঘদিন বন্ধ বা কার্যক্রমহীন কোম্পানিগুলোকে ডিলিস্টিং করার কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
তবে দীর্ঘদিন কার্যক্রমহীন এবং গোয়িং কনসার্ন ঝুঁকিতে থাকা কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের অধিকতর সতর্ক থাকা উচিত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুলাই ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান শেয়ারবাজারের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন। কিন্তু কয়েকটি সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ায় এমন সংবাদ প্রকাশ করেছে যে, বিএসইসি বন্ধ কোম্পানিগুলোকে তালিকাচ্যুত (ডিলিস্টিং) করার সিদ্ধান্ত নিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ






























Recent Comments