মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবন্ধ থাকবে ২ কোম্পানির শেয়ার লেনদেন
spot_img
spot_img

বন্ধ থাকবে ২ কোম্পানির শেয়ার লেনদেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আর মাত্র দুই কর্মদিবস পর স্থগিত হচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। এর আগে আর দুই কর্মদিবস কোম্পানিটি ২টির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।স্টক মার্কেট টিপস

কোম্পানি দুটি হলো- ব্র্যাক ব্যাংক ও মেঘনা ইন্স্যুরেন্স।

সম্প্রতি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য এই দুই কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ব্র্যাক ব্যাংক ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টক এবং মেঘনা ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই দুই কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ মে। রেকর্ড ডেটের কারণে এদিন কোম্পানি ২টির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

রেকর্ড ডেটের আগে কোম্পানি ২টির শেয়ার আগামীকাল ও ১৪ মে মোট দুই কর্মদিবস স্পট মার্কেটে ব্লকে লেনদেন হবে। আর ঘোষিত ডিভিডেন্ড পেতে যারা রেকর্ড ডেট পর্যন্ত কোম্পানিটির শেয়ার ধরে রাখতে বা ক্রয় করতে হবে। আর যারা রেকর্ড ডেটের আগে শেয়ার বিক্রি করে দিবে তারা ডিভিডেন্ড পাবেনা।ঢাকা স্টক তথ্য

এদিকে, ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১১ জুন বেলা ১১টায় ব্র্যাক ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ১২ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৬ টাকা ১৮ পয়সা। শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ৫১ টাকা ৫৬ পয়সায়, যা ২০২৪ সালে ছিল ৩৯ টাকা ৩৮ পয়সা।

এছাড়া, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭২ টাকা ৭২ পয়সা, যেখানে আগের বছর এটি ছিল ৫৪ টাকা ১৪ পয়সা।

অপরদিকে, ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৩ জুন বেলা ১১টায় মেঘনা ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৩১ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ২৯ পয়সায়, যা ২০২৪ সালে ছিল ১৪ টাকা ২৬ পয়সা।

এছাড়া, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫ টাকা ৭১ পয়সা, যেখানে আগের বছর এটি ছিল ১ টাকা ৯৫ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments