ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রথম ভাইস-প্রেসিডেন্ট ও মেঘনা লাইফ, কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানীর ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বলেন, বন্যা ও সাইক্লোন প্রবণ এলাকায় মানুষের জীবন ও সম্পদ বীমার আওতায় আনার প্রয়োজন।

সম্প্রতি ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ প্যান প্যাসিফিক সোনারগাঁও-তে “National Symposium on Private Sector Participation and Leadership in Disaster Risk Management” আয়োজন করে। আয়োজিত অনুষ্ঠানে নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এ বক্তব্য দেন।
উক্ত অনুষ্ঠানে দক্ষিন এশিয়ার প্রথম “Private Sector Emergency Operation Centre (PEOC)” উদ্বোধন করেন ত্রান ও দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ড. মোঃ এনামুর রহমান, এমপি।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে “Risk Financing Strategy” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “Bangladesh Capital Market Stabilization Fund” এর চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব
বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব নজিবুর রহমান। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর প্রেসিডেন্ট জনাব রিজওয়ান রহমান। সেমিনারে “Key Note” পেপার উপস্থাপন করেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এম এ বাকি খলিলি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার জনাব কে এম মিল্লাত; ব্যাংক এশিয়া লিমিটেডের প্রেসিডেন্ট এন্ড ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আরফান আলী এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রথম ভাইস-প্রেসিডেন্ট ও মেঘনা লাইফ, কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানীর ভাইস-চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন আহমেদ (পাভেল)।
জনাব নাসির উদ্দিন আহমেদ (পাভেল) তাঁর বক্তব্যে বলেন, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ যার জনসংখ্যা ১৬.১৪ কোটি। বৃহৎ ও মাঝারী ভূমিকম্পের ঝুঁকিতে থাকা বাংলাদেশে ৭(সাত) মাত্রার ভূমিকম্প হলে যে পরিমান ক্ষয়-ক্ষতি হবে তা সামলানো সরকারের একার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। তাই অন্ততঃ উচ্চতল ভবন ও শপিংমলসমূহ অগ্নি ও ভূমিকম্প ঝুকি বীমার আওতায় আনা বিশেষ প্রয়োজন। বন্যা, সাইক্লোন ও নদী ভাঙ্গন ঝুঁকিপূর্ণ এলাকায় ব্যাংকের বিনিয়োগকৃত কলকারখানা ও দোকানপাটের জন্য “Flood & Cyclone” বীমাঝুঁকি বাধ্যতামূলকভাবে গ্রহনের জন্য ব্যাংকিং নীতি গ্রহনের পরামর্শ দেন। এ ছাড়া ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ কর্তৃক স্থাপিত “Private Sector Emergency Operation Centre (PEOC)” এর সাথে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের একটি সংযোগ স্থাপনের প্রস্তাব দেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments