সোমবার, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবরিশাল অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত
spot_img
spot_img

বরিশাল অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডাচ্-বাংলা ব্যাংক-এর বরিশাল অঞ্চলের শাখাসমূহ নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ ২ অক্টোবর ২০২৬ তারিখে বরিশালের একটি স্থানীয় হোটেলে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছে। শাখাসমূহের ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়।

ডাচ্-বাংলা ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ এহতেশামুল হক খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের জন্য “বেস্ট সলিউশন পার্টনার” তথা “বিশ্বস্ত সহযোগী” হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে তিনি গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শন সহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং ব্যাংকের অবস্থান আরও শক্তিশালী করতে তিনি সকলকে আরও কার্যকরভাবে অবদান রাখার আহ্বান জানান।

কনক্লেভে বরিশাল অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ তাঁদের নিজ নিজ ব্যবসায়িক কৌশল উপস্থাপন করেন এবং উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবা আরও উন্নত করা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাঁদের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কনক্লেভে বরিশাল অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তাবৃন্দ, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজারগণ অনলাইনের অংশগ্রহণ করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments