বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবর্ষসেরা টি-টোয়েন্টিতে রোহিত-বাবরদের সঙ্গী রাজা
spot_img

বর্ষসেরা টি-টোয়েন্টিতে রোহিত-বাবরদের সঙ্গী রাজা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত। এ বছর ফরম্যাটটিতে ভারতের সাফল্য ছিল চোখে পড়ার মতো। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশেও তাই ভারতের আধিপত্য স্পষ্ট। একাদশে জায়গা পেয়েছেন ভারতের চার ক্রিকেটার, যার অধিনায়ক করা হয়েছে সদ্য টি-টোয়েন্টিকে বিদায় বলা রোহিত শর্মাকে।

ভারত ছাড়াও বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের বাবর আজম, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, এবং ইংল্যান্ডের ফিল সল্ট। উইকেটকিপারের দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।

এছাড়া আফগানিস্তান থেকে রশিদ খান, শ্রীলঙ্কা থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং জিম্বাবুয়ে থেকে সিকান্দার রাজা এই একাদশে জায়গা করে নিয়েছেন। তবে বাংলাদেশ, নিউজিল্যান্ড, এবং দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার বর্ষসেরা একাদশে স্থান পাননি।

এর আগে আইসিসি বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলও ঘোষণা করেছে। সেখানেও বাংলাদেশের কোনো ক্রিকেটার জায়গা পাননি। তবে ওয়ানডে একাদশে ভারতের কেউ না থাকলেও, টি-টোয়েন্টিতে তারা তাদের প্রভাব ধরে রেখেছে।

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান, সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments