রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবলিউডে জয়ার অভিষেক আজ
spot_img
spot_img

বলিউডে জয়ার অভিষেক আজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতে অনেকদিন ধরেই কাজ করছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। কলকাতার সিনেমায় অভিনয় করে ওপার বাংলায় বেশ জনপ্রিয়তাও পেয়েছেন তিনি। বাংলা পেরিয়ে জয়া এবার অভিনয় করলেন হিন্দি সিনেমায়।

আজ তার অভিষেক হতে চলেছে বলিউডে। অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘কড়ক সিং’ এ দেখা যাবে জয়াকে। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটিতে নয়না চরিত্রে অভিনয় করছেন তিনি।

তারকাবহুল এ ছবিতে জয়া ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী, সঞ্জনা সাংঘি প্রমুখ। গত মাসে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। সেই প্রিমিয়ারে হাজির ছিলেন বাংলাদেশি অভিনেত্রী।

ছবির গল্প অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের এক কর্মকর্তাকে নিয়ে। এ কর্মকর্তা শ্রীবাস্তব ওরফে কড়ক সিং কেন, কীভাবে হাসপাতালে হাজির হলেন, তা নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনি।

কড়ক সিং সিনেমার গল্পটা মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে। অনিরুদ্ধর অন্যান্য সিনেমার মতো এতেও থাকবে মানসিক দূরত্ব, জটিলতা, ব্যক্তিজীবনের গল্প ইত্যাদি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments