শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বস্তিবাসীদের টিকা প্রদান শুরু আজ
spot_img
spot_img

বস্তিবাসীদের টিকা প্রদান শুরু আজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ ১৬ নভেম্বর, মঙ্গলবার বস্তিবাসীদের জন্য করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) কোভিড টিকা পরিবহনে রেফ্রিজারেটর ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা প্রথমে মহাখালীর কড়াইল বস্তি থেকে টিকাদান কর্মসূচি শুরু করবো। ওখানে প্রায় তিন লাখ মানুষ বাস করে। তাদের দিয়েই কর্মসূচি শুরু করা হবে। ধীরে ধীরে অন্যান্য বস্তিতে এ কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, উপস্থিতির ভিত্তিতেই যারা আসবে তাদের অন স্পটে নিবন্ধন করানো হবে। আমরা আগেও অনেক জায়গায় যারা নিবন্ধন করেনি তাদের এনআইডি অথবা জন্মনিবন্ধনের মাধ্যমেই নিবন্ধন করিয়ে টিকা দিয়েছি।

টিকা কর্মসূচির পরিচালক ডা. শামছুল আলম বলেন, এর আগে আমরা বিভিন্ন জায়গায় টিকাদান কর্মসূচি পরিচালনা করলেও বস্তি এলাকায় টিকাদান ঠিকভাবে দেওয়া হয়নি। এতদিন ক্যাম্পেইনের ভিত্তিতে আমরা টিকা দিয়েছি। তবে এবার আর ক্যাম্পেইন না করে আমাদের লক্ষ্য পুরো বস্তির সবাইকেই টিকার আওতায় নিয়ে আসা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments