শনিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবহুদিন পর স্বস্তির সপ্তাহ পার করলো পুঁজিবাজার
spot_img
spot_img

বহুদিন পর স্বস্তির সপ্তাহ পার করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বহুদিন পর চমৎকার একটি সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। দীর্ঘ লোকসানের ধকল কাটিয়ে উঠতে এ সপ্তাহটি বিনিয়োগকারীদের অনেকটা স্বস্তি দিয়েছে। আজ ২ জুন বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। এদিন সূচক বৃদ্ধির পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩৬.৪৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ১৮.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৫১.৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১৫.৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৫৫.৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৭.৬১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৩৩৯টি শেয়ার ১ লাখ ৮১ হাজার ৫৭৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৭৫ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৩ শতাংশ বা ৪০.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৪৩৩.১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪১২.৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৩৫৫.৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৮১টির, কমে ৫১টির এবং অপরিবর্তিত রয় ৪৭টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৭৪.৭৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৬৫ লাখ ৭ হাজার ৫৬৮টি শেয়ার ১ লাখ ৬২ হাজার ২৮২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৪৩ কোটি ১২ লাখ ৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩১ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৮ শতাংশ বা ৭২.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮৯৩.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৩টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২২ কোটি ৯৫ লাখ ১৩ হাজার ৮২১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২২ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ৫১৯ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৩৫ লাখ ৪৩ হাজার ৩০২ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments