মঙ্গলবার, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতীয় তারকাদের মতামত
spot_img
spot_img

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতীয় তারকাদের মতামত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বলিউড-টালিউডের অনেক তারকা। সেই তালিকায় রয়েছেন কঙ্গনা রানাওয়াত, সোনু সুদ, সোনম কাপুর, স্বস্তিকা মুখার্জি, জিৎ, দেবসহ বড় বড় তারকারা। তাদের মধ্যে কেউ বাংলাদেশের মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন আবার কেউ চেয়েছেন দ্রুত বাংলাদেশের অস্থিরতা দূর হোক।

অভিনেত্রী সোনম কাপুর ফেসবুকে লিখেছেন, এটা সত্যই বাংলাদেশে যা ঘটছে, খুবই ভয়ানক ঘটনা চলুন, সবাই মিলে বাংলাদেশের মানুষের জন্য প্রর্থনা করি।

অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা বলেছেন, ভারত হলো তার আশেপাশের সব মুসলিম রাষ্ট্রের আসল বন্ধুরাষ্ট্র। আমরা গর্বিত এবং সম্মানিত যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে সুরক্ষিত বোধ করেন। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ব্রিটেনে যা ঘটছে, সেটা খুবই দূর্ভাগ্যজনক।

অভিনেতা সোনু সুদ দেশে লুটপাট, ভাঙচুর, সহিংসতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং বাংলাদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়েও কথা বলেছেন তিনি।

সোনু বলেন, এবার আমাদের সেরাটা দেওয়া উচিত। আমাদের সকল ভারতীয় সহকর্মী ও নগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার জন্য। এটা শুধু ভারতীয় সরকারের কর্তব্য নয়, একই সঙ্গে এটা আমাদেরও দায়িত্ব।

এছাড়া কেবল বলিউড তারকারাই নয় তাদের পাশাপাশি বাংলাদেশ নিয়ে কথা বলেছেন টালিউড তারকারাও।

টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি লিখেছেন, যে প্রজন্মকে শাপশাপান্ত করেছে সকলে, তাদের স্বার্থপর বলা হয়েছে তারাই সবচেয়ে বেশি স্বার্থ ত্যাগ করে দেখাচ্ছে। নজরুল ফিরে আসছেন র‍্যাপ মিউজিক হয়ে, ফিরে আসছে কথা স্নোগান। দ্রুত শাস্তি ফিরুক।

অভিনেতা পরমব্রত বলেন, বাংলাদেশ প্রসঙ্গে শেষ পর্যন্ত নীরবতা ভঙ্গ করছি। আন্দোলনের ওপর সে দেশের সরকার ক্রমাগত যে আক্রমণ চালিয়ে গেছে, তা ন্যাক্কারজনক। যা আজ এক চরম পরিণতি পেয়েছে। তবে ওত পেতে থাকা কিছু স্বধীনতাবিরোধী, কট্টরপন্থী শক্তি আপনাদের এই অসামান্য অন্দোলন হাইজ্যাক করে ফেলছে না তো? এক ফ্যাসিষ্টকে সরিয়ে আরো বড় ফ্যাসিবাদকে জায়গা করে দেবেন না।

এছড়াও অভিনেতা দেব, জিৎসহ অনেকেই বাংলাদেশের পাশে থাকার পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments