শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী জাপান
spot_img
spot_img

বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী জাপান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন খাতে আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপান। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকালে গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। সোমবার (২২ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা প্রকাশ করেন। অর্থ মন্ত্রণালয় তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অর্থমন্ত্রী জাপানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অগ্রগতি, তাতে জাপানের সাথে আমাদের ব্যাপক অংশীদারিত্ব থেকে একটি কৌশলগত অংশীদারিত্বের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। তিনি অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।

এ সময় জাপানি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বেও সম্পর্ক। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফরে গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের বিষয়টিও উল্লেখ করেন। জাপান বাংলাদেশে আরও অধিক পরিমাণে বিনিয়োগে আগ্রহী বলেও তিনি আশা ব্যক্ত করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments