শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবাংলাদেশে আসছে নতুন ‘সুপারম্যান’
spot_img
spot_img

বাংলাদেশে আসছে নতুন ‘সুপারম্যান’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বজুড়ে ভক্ত-দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে ১১ জুলাই পর্দায় আসছে নতুন ‘সুপারম্যান’। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই ছবিটি মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

বহুল কাঙ্ক্ষিত এই ছবির মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে চলছে তুমুল উৎসাহ-উদ্দীপনা। টিজার এবং ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি আলোচনার তুঙ্গে।

জেমস গান পরিচালিত ‘সুপারম্যান’ হতে চলেছে ডিসি ইউনিভার্সের প্রথম সিনেমা। এবার সুপারম্যান চরিত্রে দেখা যাবে মার্কিন অভিনেতা ডেভিড কোরেনসোয়েটকে। জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন জেমস গান। সুপারম্যানকে সবসময়ই দেখা যায় নানা সমস্যাকে মোকাবিলা করে পৃথিবী ও মানুষের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে।

এবারের ছবিটি শুধু অ্যাকশনের নয় বরং মানুষের মানবিকতা, অভিবাসন, রাজনীতি এবং সম্পর্কের গভীর নৈতিক ধন্ধের প্রতিচ্ছবিও তুলে ধরবে। ডিসি স্টুডিওসের প্রধান এবং পরিচালক জেমস গান এমনটিই জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস অব লন্ডনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘নতুন ‘সুপারম্যান’ শুধু একটি অ্যাকশনধর্মী সুপারহিরো মুভি নয়। এটি যুক্তরাষ্ট্রের মূল আত্মা ও ইতিহাসের প্রতিচ্ছবি হতে যাচ্ছে।

জেমস গান বলেন, ‘‘আমার কাছে ‘সুপারম্যান’ আসলে আমেরিকার গল্প। একজন অভিবাসীর গল্প, যে অন্য কোনও স্থান থেকে এসে এখানে নিজের স্থান খুঁজে নিচ্ছে। কিন্তু মূলত এটি সেই গল্প, যা বলে ‘মানবিকতা একটি মূল্যবান গুণ’ এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি হারিয়ে ফেলেছি।

এই ছবির অনেক রাজনৈতিক দিক রয়েছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে অভিবাসন নিয়ে চলমান বিতর্ককে কেন্দ্র করে অনেকেই ছবির বার্তা ভিন্নভাবে নিতে পারেন বলেও স্বীকার করেন জেমস গান।

তবে তিনি স্পষ্ট করে জানান, তিনি কারও অনুভূতিতে আঘাত দিতে চান না। কেবল মানুষ ও মানবিকতাকে তুলে ধরতে চান। প্রেক্ষাপট রাজনৈতিক হয়ে উঠলেও এর গল্পে গুরুত্ব দেওয়া হয়েছে নৈতিকতার বিষয়টিকে।

আরও পড়ুন: রোদেলার পরিচালনায় ন্যান্সি

জেমস গান বলেন, ‘সুপারম্যান তখনই আসে, যখন মানুষ ভালো কিছুর আশা হারিয়ে ফেলে। আমি এমন এক মানুষের গল্প বলছি, যে সাধারণত ভালো। কিন্তু তাকে প্রতিবাদী হয়ে উঠতে হয়েছে, কারণ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কারণে সমাজে নীচতা বেড়ে গেছে। আমি সমাজ বদলে দেওয়ার জন্য সিনেমা বানাই না, তবে এটা দেখে যদি কারও চেতনা জাগ্রত হয়, তাহলে খুশি হবো।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments