মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বাংলাদেশে জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ
spot_img
spot_img

বাংলাদেশে জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ ক‌রে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। সোমবার (১১ আগস্ট) জার্মান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ ক‌রে‌ছেন জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত। দুদেশের মধ্যে গণতন্ত্র ও মানবাধিকার, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি এবং পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহযোগিতা জোরদারের বিষয়ে ওই বৈঠকে আলোচনা হয়।

রাষ্ট্রদূত লোটজ বলেন, বাংলাদেশের মানুষের মনোবল সত্যিই অনুপ্রেরণাদায়ক। জার্মানি ও বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমরা এই পথ একসঙ্গে চলতে থাকবো।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments