বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বাংলাদেশে দূতাবাস বন্ধ করলো উত্তর কোরিয়া
spot_img
spot_img

বাংলাদেশে দূতাবাস বন্ধ করলো উত্তর কোরিয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। সম্প্রতি দেশটি ঢাকায় তাদের দূতাবাস বন্ধ করেছে। এখন থেকে দিল্লিতে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে।

উন্নত ব্যবস্থাপনার কারণ দেখিয়ে এ অঞ্চলে নেপাল এবং বেশ কয়েকটি দেশে দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সম্প্র্রতি কূটনৈতিক পত্রের মাধ্যমে দূতাবাস বন্ধের বিষয়টি জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রদূত চলতি মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ ত্যাগ করেন।

বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস ছিল। এখন বন্ধ করা হলেও শিগিগরই তারা আবার দূতাবাস চালু করতে পারে। প্রসঙ্গত, উত্তর কোরিয়ায় বাংলাদেশেরও দূতাবাস নেই। চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে উত্তর কোরিয়ার স্বার্থ দেখাশোনা করা হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments