
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২২-মার্চ’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ অটোকারস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.১৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.০৬ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৪৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৩১ টাকা।
এদিকে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৪২ টাকা।
এবং কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭.০২ টাকা।গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬.৮৫ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.


































Recent Comments