ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ মানেই জমজমাট লড়াই। অন্তত গত কয়েকটি আইসিসি ইভেন্টে তেমনটাই দেখা গেছে। ফের একবার এই দুই দলের খেলা দেখার সুযোগ পাচ্ছেন সমর্থকরা। চলতি বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। সেই সিরিজের জন্য সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী নভেম্বর মাসে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামকে হোমভেন্যু বানিয়ে এই সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। ৬ নভেম্বর হবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ৯ ও ১১ নভেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
আফগানদের বিপক্ষে সিরিজ শেষ করেই ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ দল। সেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। এছাড়া চলতি মাসে দেশে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। সেখানেও দুটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments