
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তৃতীয় প্রান্তিক (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বীমা খাতের বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৮৩ টাকা। এছাড়া নয় মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩.০৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৮৭ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪.৪৮ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৩.১৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.




























Recent Comments