মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবাংলাদেশ-ভারতের ম্যাচে মুস্তাফিজের দিকে চোখ হার্শার
spot_img
spot_img

বাংলাদেশ-ভারতের ম্যাচে মুস্তাফিজের দিকে চোখ হার্শার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে কিছুটা স্বস্তি হলেও আছে বাংলাদেশ দলের। মুস্তাফিজুর রহমানের পারফরম্যান্স বাংলাদেশের স্বস্তির বড় কারণ। টুর্নামেন্টের সেরা বোলারদের তালিকায় তিন নম্বরে জ্বলজ্বল করছে তার নাম। ভারতের মাথাব্যথার বড় কারণ হতে পারেন মুস্তাফিজ, এমনটা আশঙ্কা করছেন হার্শা ভোগলে।

এশিয়া কাপে এখন পর্যন্ত খেলা চার ম্যাচে মুস্তাফিজের উইকেট সংখ্যা সাত, ইকোনমি রেট ৭, আর গড় ১৫। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পেছনে বড় ভূমিকা আছে এই পেসারের। হার্শা অবশ্য মুস্তাফিজের পাশাপাশি তানজিম হাসান সাকিবের প্রতি নিজের অনুরাগের কথাও জানান।

ভারতের এই ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘বাংলাদেশের আমার প্লেয়ার টু ওয়াচ আউট হল মুস্তাফিজ। যদি সে ট্র্যাকে থাকে। কারণ ও আবার ভালো বল করতে শুরু করেছে। একটা সময় ছিল যখন ও ভালো বল করছিল না। বাংলাদেশ ওই বোলারটাকে খেলাচ্ছে না যাকে আমি পছন্দ করি, তানজিম। ও ভালো বোলার। বাংলাদেশ তানজিমকে খেলাচ্ছে না কারণ তারা আবার তাসকিনের কাছে ফিরে গেছে। তারা শরিফুলকেও খেলাচ্ছে যে খানিকটা সুইং পায়।

বাংলাদেশের ওপেনিং জুটিতে অবশ্য পরিবর্তন আনতে নারাজ হার্শা। তানজিদ হাসান তামিমের পাশে সাইফ হাসানকেই রাখতে চান তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সাইফের ৪৫ বলে ৬১ রানের ইনিংসটি মনে ধরেছে তার। চার নম্বরে তার ভরসা তাওহীদ হৃদয়। বড় ম্যাচে হৃদয়ের ব্যাটে তাকিয়ে আছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে ৫৮ করেছিলেন হৃদয়।

হার্শা বলেন, ‘বাংলাদেশ মাঝে মাঝে ওপেনার পরিবর্তন করে। শেষ ম্যাচে সাইফ হাসান রান পেয়েছে। ও একজন ইয়ংস্টার যে খেলেছে, তারপর আবার ফিরে এসেছে। আমি কোথাও পড়েছিলাম যে ওকে বাংলাদেশের প্রিমিয়ার লিগের একটা টিমেও নেওয়া হয়নি। তারপর ও ফিরে এসেছে, তাই সাইফ হাসান ভালো করেছে। আর তানজিদও। তাই সাইফ আর তানজিদ হয়তো ওপেন করবে। তাই হয়তো ওরা ইমনকে আর খেলাবে না। তাওহীদ হৃদয়ের মিডল অর্ডারে, ওই চার নম্বর পজিশনে ভালো খেলাটা ওদের জন্য খুব বড় ব্যাপার। আর ওরা চাইবে ও ওর প্রতিভাকে একটা বড় দিনে ভালো পারফরম্যান্সে কনভার্ট করুক। তাই দেখতে হবে ওরা এটা করতে পারে কিনা।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments