ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের প্রস্তাবিত নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির নাম “বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড” এর পরিবর্তে “বাংলাদেশ ল্যাম্পস পিএলসি” নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই প্রস্তাবিত নাম পরিবর্তনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
সেই অনুযায়ী, কোম্পানির নামের এ পরিবর্তন কার্যকর হবে আগামীকাল ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ।
এছাড়া কোম্পানিটির অন্যান্য সকল তথ্য (নাম ছাড়া) অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.



























Recent Comments