বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবাগদান সারলেন বিদ্যা সিনহা মিম
spot_img
spot_img

বাগদান সারলেন বিদ্যা সিনহা মিম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম গোপনে বাগদান সেরেছেন ।

বুধবার (১০ নবেম্বর) রাত ৯টার পর ফেসবুকে হবু স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মিম। ক্যাপশনে লিখেছেন, ‘৬ বছর আগে তোমার সঙ্গে আমার সকল হাসির শুরু। আজ একটি খুব বিশেষ দিন, আজ চিরকালের শুরু। নতুন এক অধ্যায়ের সূচনা। অবশেষে এনগেজড।’

এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে অনেকের সঙ্গেই মিমের প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তবে কোনোটাই সত্যি হয়ে সামনে আসেনি। অবশেষে মিম নিজেই তার জীবনের বিশেষ মানুষটিকে সামনে নিয়ে এলেন। আর এই সারপ্রাইজের জন্য বিশেষ দিনটিকেই বেছে নিয়েছেন তিনি।

মিম বলেছেন, ‘কবে যে সেই বিশেষ মানুষকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব, তার কোনো পরিকল্পনা এখনো করিনি। আজ সন্ধ্যায়ও হতে পরে। আমি তো মাঝেমধ্যে ফেসবুকে ছবি দিই, কিন্তু সবাই বুঝতে পারে না।’

এদিকে মিমের সোশ্যাল অ্যাকাউন্টগুলো ঘেঁটে দেখা যায়, বেশ কিছু ছবিতে তার হাতের অনামিকা আঙুলে রয়েছে আংটি। বাগদান না হলে সাধারণত কেউ এই আঙুলে আংটি পরেন না।

মিমের ইঙ্গিতপূর্ণ বক্তব্য এবং আংটি পরা ছবির সমীকরণ মেলালে সহজেই ধারণা করা যায়, তিনি বাগদান সেরে ফেলেছেন। এবার ঘোষণার মাধ্যমে সকল জল্পনার অবসান ঘটলো।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments