মঙ্গলবার, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবাজার থেকে ৮ পণ্য তুলে নিতে বলল বিএসটিআই
spot_img
spot_img

বাজার থেকে ৮ পণ্য তুলে নিতে বলল বিএসটিআই

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গুণগত মান বজায় রাখতে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে অনতিবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল সোমবার বিএসটিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়।

সংস্থাটির মান পরীক্ষায় দেখা গেছে, ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের ‘আমের আচার’-এ মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ রয়েছে। অন্যদিকে কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের ‘রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিম’-এ নির্ধারিত মানদণ্ডের চেয়ে অতিরিক্ত টোটাল মিল্ক সলিড নন-ফ্যাট পাওয়া গেছে।

একই সঙ্গে অলিভ বাংলাদেশের লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা+মাচা ফোমিং মিল্ক এবং অ্যালোভেরা শ্যাম্পুতে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীব পাওয়া গেছে। এ ছাড়া ডেকো ফুডসের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভ্যারিয়েন্টের সফট ড্রিংক পাউডারে মানমাত্রার চেয়ে ভিটামিন ‘সি’ কম পাওয়া গেছে।

বিএসটিআই জানায়, পণ্যের মান পরীক্ষায় অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোকে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যানপত্র পাঠানো হয়েছে। নতুন করে লাইসেন্স অনুমোদন বা নবায়ন না হওয়া পর্যন্ত এসব পণ্য উৎপাদন, বণ্টন ও বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

একই সঙ্গে বাজার, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে অনতিবিলম্বে এসব মানহীন পণ্য তুলে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments