ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামী বুধবার (৩০ মার্চ) পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বাজার মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কমিশনের এটা নিয়মিত বৈঠক। বাজার মধ্যস্থতাকারীরা কীভাবে কাজ করছে, সেটা জানার জন্যই বিএসইসি তাদের সঙ্গে বৈঠকে বসছে। মাঝেমধ্যেই এই ধরণের বৈঠক অনুষ্ঠিত হয়।
আরো জানা যায়, সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
বৈঠক সংক্রান্ত একটি চিঠি ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ডের প্রধান পরিচালন কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে বলেও জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments