ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে সূচকের বড় পতনে টাকার পরিমাণে লেনদেন কমেছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এ সপ্তাহে ৯ হাজার ৬১২ কোটি টাকার বাজার মূলধন কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ১০ হাজার ৮৮৩ কোটি টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ১ হাজার ২৭০ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৯ হাজার ৬১২ কোটি টাকা বেড়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৫ হাজার ৩১৬ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ৭ হাজার ৩৭৪ কোটি ২৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২ হাজার ৫৭ কোটি ৯১ লাখ টাকা কমেছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৮৩ পয়েন্টে এবং ২ হাজার ১৯২ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ২৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments