ডেইলি শেয়াবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেডের গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৩ টাকা ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে ২২ টাকা ১১ পয়সা আয় হয়েছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৭ টাকা ১৬ পয়সা। গত বছরের একই সময়ে ৩২ টাকা ৭ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৫ টাকা ৮ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments